দুদকের মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

জ্ঞাত আয়ের বাইরের সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোহানুর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন ও আরেকজন সাক্ষী মিন্টু মিয়া জবানবন্দি দেন।বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। তিনি জানান, দুজন সাক্ষীর মধ্যে মিন্টুর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। জাকির হোসেনের জবানবন্দি শেষ হলেও জেরার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।এদিন শুনানির সময় আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১৭ জুন এ মামলায় সোহানুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।সোহানুরের বিরুদ্ধে ২০২৫ সালের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।একই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত শেষে সোহানুরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সোহানুরের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান কর্মকর্তা।পরে গত ২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুরকে গ্রেপ্তার করে দুদক। এর পর থেকে তিনি কারাগারে আছেন।দুদকের মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু

Jul 9, 2026 - 23:06
 0  0
দুদকের মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

জ্ঞাত আয়ের বাইরের সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোহানুর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন ও আরেকজন সাক্ষী মিন্টু মিয়া জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। তিনি জানান, দুজন সাক্ষীর মধ্যে মিন্টুর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। জাকির হোসেনের জবানবন্দি শেষ হলেও জেরার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

এদিন শুনানির সময় আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১৭ জুন এ মামলায় সোহানুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

সোহানুরের বিরুদ্ধে ২০২৫ সালের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

একই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত শেষে সোহানুরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সোহানুরের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান কর্মকর্তা।

পরে গত ২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুরকে গ্রেপ্তার করে দুদক। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow