তিন পাউন্ডের বেশি ওজনের রসুন উৎপাদন করে রেকর্ড

নিজের বাগানে গ্রীষ্মকালীন সবজি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের এক শৌখিন কৃষক। শখের বশে করা এই কৃষিকাজ তাঁকে এনে দিয়েছে দুটি নতুন বিশ্ব রেকর্ড।

Jul 8, 2026 - 09:55
 0  1
তিন পাউন্ডের বেশি ওজনের রসুন উৎপাদন করে রেকর্ড

নিজের বাগানে গ্রীষ্মকালীন সবজি ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের এক শৌখিন কৃষক। শখের বশে করা এই কৃষিকাজ তাঁকে এনে দিয়েছে দুটি নতুন বিশ্ব রেকর্ড। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ৩ পাউন্ডের (প্রায় দেড় কেজি) বেশি ওজনের এক অতিকায় বড় রসুন।

গত ২৫ জুন ইংল্যান্ডের বার্কশায়ারে অবস্থিত ওয়ারগ্রেভ নার্সারি প্ল্যান্ট সেন্টারে যান গ্লুচেস্টারশায়ারের কৃষক গ্রাহাম ব্যারাট। মূলত আনুষ্ঠানিকভাবে নিজের ফলানো সবজির ওজন ও মাপজোক করাতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। তিনি ‘এলিফ্যান্ট গার্লিক’ জাতের একটি বিশাল রসুন ফলিয়েছেন। 

মুদিদোকানে পাওয়া সাধারণ রসুনের চেয়ে এই বিশেষ জাতটি প্রাকৃতিকভাবেই বেশ বড় হয়ে থাকে। ওজন মাপার যন্ত্রে তোলার পর দেখা যায়, গ্রাহামের রসুনটির ওজন ৩ পাউন্ড ১৩ দশমিক ৭ আউন্স। শুধু ওজনেই নয়, ফিতায় মেপে রসুনটির ব্যাস পাওয়া যায় পাক্কা সাড়ে ৭ ইঞ্চি। বিশ্বের সবচেয়ে ভারী ‘এলিফ্যান্ট গার্লিক’ বা রসুন ফলানোর চূড়ান্ত স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন তিনি।

তবে গ্রাহাম ব্যারাটের চমক এখানেই শেষ হয়নি। একই দিন দ্বিতীয় আরেকটি বিশ্ব রেকর্ডও নিজের ঝুলিতে পুরেছেন তিনি। এবার তিনি দশমিক ৯৮ আউন্স ওজনের একটি ‘সুইডিশ এয়ারলুম স্নো পি’ (একজাতের মটরশুঁটি) ফলান। এটি বিশ্বের সবচেয়ে ভারী মটরশুঁটির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

এর আগে ২০২৫ সালের ফসলের মৌসুমে আরও চারটি বিশ্ব রেকর্ড গড়েন এই কৃষক। সেই অভাবনীয় সাফল্যের মধ্যে ছিল ৬ পাউন্ড ৩ দশমিক ৫ আউন্স ওজনের বিশ্বের সবচেয়ে ভারী ধুন্দুল (লুফা)। এ ছাড়া সেবার ৭ ইঞ্চি লম্বা মটরশুঁটি ফলিয়েও বিশ্ব রেকর্ড করেছিলেন যুক্তরাজ্যের এই কৃষক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow