তহবিল সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বেচ্ছাসেবীর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবেদ আলী (৩৮) নামে এক স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌর শহরের বদিজামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ আলী পৌর শহরের বদিজামাপুর এলাকার মোস্তা রহমানের ছেলে। তিনি এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ও পরিচিত একজন স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় এক ক্যান্সার রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা সংগ্রহের উদ্দেশে কয়েকজনের সঙ্গে একটি বাড়িতে যান আবেদ আলী। সেখানে সহায়তা সংগ্রহের সময় বাড়ির উঠানে চার্জে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার গায়ে হেলান দেন তিনি। অটোরিকশাটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যা হিল জামান বলেন, প্রাথমিক সুরতহাল শেষে একটি অপমৃত্যু মামলা হয়েছে। রোকনুজ্জামান মানু/এসজেডএইচ/জেআইএম

Jul 9, 2026 - 23:06
 0  0
তহবিল সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বেচ্ছাসেবীর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবেদ আলী (৩৮) নামে এক স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌর শহরের বদিজামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ আলী পৌর শহরের বদিজামাপুর এলাকার মোস্তা রহমানের ছেলে।

তিনি এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ও পরিচিত একজন স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় এক ক্যান্সার রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা সংগ্রহের উদ্দেশে কয়েকজনের সঙ্গে একটি বাড়িতে যান আবেদ আলী। সেখানে সহায়তা সংগ্রহের সময় বাড়ির উঠানে চার্জে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার গায়ে হেলান দেন তিনি। অটোরিকশাটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যা হিল জামান বলেন, প্রাথমিক সুরতহাল শেষে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রোকনুজ্জামান মানু/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow