বৈদেশিক কর্মসংস্থানে দক্ষকর্মী গড়তে ১১০ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ: মন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী এ মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ মেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মন্ত্রী বলেন, দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি বিদেশ গমনেচ্ছু কর্মীদের গন্তব্য দেশের ভাষাগত সমস্যা দূরীকরণে আরবী, জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টনিজ, ম্যান্ডারিন), জার্মান ও ইটালিয়ান ভাষায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে টিটিসি নির্মাণের ধারাবাহিকতায় বিএমইটির অধীনে প্রস্তাবিত \"৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন\" শীর্ষক প্রকল্পে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। এমওএস/এমএএইচ/

Jul 9, 2026 - 23:06
 0  0
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষকর্মী গড়তে ১১০ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ: মন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী এ মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ মেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি বিদেশ গমনেচ্ছু কর্মীদের গন্তব্য দেশের ভাষাগত সমস্যা দূরীকরণে আরবী, জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টনিজ, ম্যান্ডারিন), জার্মান ও ইটালিয়ান ভাষায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে টিটিসি নির্মাণের ধারাবাহিকতায় বিএমইটির অধীনে প্রস্তাবিত "৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন" শীর্ষক প্রকল্পে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow