হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Jul 8, 2026 - 17:58
 0  0
হাতিরঝিল লেক থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে মো. আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল আটটার দিকে হাতিরঝিলের রেইনবো ক্রসিং-সংলগ্ন ১ নম্বর সেতুর পাশের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা লেকে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই অভি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করে পুলিশ জানতে পারে যে নিহত ব্যক্তির নাম মো. আজিম উদ্দিন। তিনি পশ্চিম রামপুরার উলুম রোড এলাকার ৩০৬, শিমুলবাগের বাসিন্দা ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow