রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে নারীর মৃত্যু, আহত ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে রেনু আক্তার (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ইছাখালী গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও দুজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে প্রশাসন। মাইকিং করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। এমআরএএইচ/এমআইএইচএস

Jul 8, 2026 - 09:55
 0  1
রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে নারীর মৃত্যু, আহত ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে রেনু আক্তার (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ইছাখালী গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও দুজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এদিকে টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে প্রশাসন। মাইকিং করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow