বৃষ্টি উপেক্ষা করে কুড়িগ্রাম বন্ধুসভার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সদর উপজেলার বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর বড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গাছের চারা রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। পরে প্রতিষ্ঠান ৩টির শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের ৭০০টি চারা বিতরণ করা হয়।

Jul 8, 2026 - 17:58
 0  0
বৃষ্টি উপেক্ষা করে কুড়িগ্রাম বন্ধুসভার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃষ্টিবিঘ্নিত দিনে জেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে ৭০০টি গাছের চারা বিতরণ করে কুড়িগ্রাম বন্ধুসভা। গত ২৯ জুন দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এদিন সদর উপজেলার বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর বড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গাছের চারা রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। পরে প্রতিষ্ঠান ৩টির শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের ৭০০টি চারা বিতরণ করা হয়।

স্কুলশিক্ষার্থীদের মধ্যে কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে গাছের চারা বিতরণ।

প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় দুটি করে গাছের চারা। গাছ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, তারা নিজ নিজ বাড়িতে চারাগুলো রোপণ করে পরিচর্যা করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সফি খান, মোখলেছুর রহমান ও রুকুনুজ্জামান রুকু, বন্ধু আজিজুল হক, হাবিবুর রহমানসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

উপদেষ্টা সফি খান বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow