পদ্মায় ভাসছিল নারীর মরদেহ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আলম খার কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। নৌপুলিশ জানায়, দুপুরে পদ্মা নদীতে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নৌপুলিশকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করেন। ওই নারীর গায়ে কালো বোরকা, লাল রঙের সালোয়ার এবং একটি ওড়না ছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক কঙ্কন কুমার বিশ্বাস বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।’ বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

Jul 9, 2026 - 23:06
 0  0
পদ্মায় ভাসছিল নারীর মরদেহ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আলম খার কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

নৌপুলিশ জানায়, দুপুরে পদ্মা নদীতে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নৌপুলিশকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।

ওই নারীর গায়ে কালো বোরকা, লাল রঙের সালোয়ার এবং একটি ওড়না ছিল। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

মাঝির ঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক কঙ্কন কুমার বিশ্বাস বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।’

বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow