জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলো বাংলাদেশ

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, মৎস্য ও জলজ চাষ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, মৎস্য ও জলজ চাষ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন। বিশেষ করে দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে বাংলাদেশ-আলজেরিয়া যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের চলমান উদ্যোগকে তিনি স্বাগত জানান। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বাড়ানো গুরুত্বপূর্ণ। জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, কৃষি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এমইউ/এমআইএইচএস

Jul 9, 2026 - 23:06
 0  0
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলো বাংলাদেশ

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, মৎস্য ও জলজ চাষ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, মৎস্য ও জলজ চাষ, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

বিশেষ করে দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে বাংলাদেশ-আলজেরিয়া যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের চলমান উদ্যোগকে তিনি স্বাগত জানান।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বাড়ানো গুরুত্বপূর্ণ।

জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, কৃষি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এমইউ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow