কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, কবে খেলা?

শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। ২-০ গোলে পিছিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখান থেকে মেসির গোল এবং অ্যাসিস্টে সমতায় ফেরা, এরপর এনজো ফার্নান্দেজের দুর্দান্ত এক হেডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টাইনরা। ৩-২ গোলে হেরে বিদায় নিলো মিশর। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই একটা লাইনআপ তৈরি হয়ে যায়, জয়ের পর পরবর্তী রাউন্ডে কে হবে কার প্রতিপক্ষ। সে হিসেবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে আজ শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হওয়া দুই দেশ সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়া। এই দুই দলের ম্যাচে বিজয়ী দলই হবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ। ১২ জুলাই সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আইএইচএস/আইএন

Jul 8, 2026 - 01:47
 0  1
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, কবে খেলা?

শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। ২-০ গোলে পিছিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখান থেকে মেসির গোল এবং অ্যাসিস্টে সমতায় ফেরা, এরপর এনজো ফার্নান্দেজের দুর্দান্ত এক হেডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টাইনরা। ৩-২ গোলে হেরে বিদায় নিলো মিশর।

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই একটা লাইনআপ তৈরি হয়ে যায়, জয়ের পর পরবর্তী রাউন্ডে কে হবে কার প্রতিপক্ষ। সে হিসেবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে আজ শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হওয়া দুই দেশ সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়া।

এই দুই দলের ম্যাচে বিজয়ী দলই হবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

১২ জুলাই সকাল ৭টায় শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলতে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আইএইচএস/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow