একঝলক (৯ জুলাই ২০২৬)
বৃষ্টির ফোঁটা জমে টগর ফুলের পাপড়ি শোভিত করেছে। সাধনাপুর, রাঙামাটি, ৯ জুলাইপুকুরে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতে ফুটেছে লাল শাপলা। শাহি ঈদগাহ, সিলেট, ৯ জুলাই ঝুম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ের পথে এক শিক্ষার্থী। পাকুল্লা, বগুড়া, ৯ জুলাইসবুজ পাতায় জমেছে বৃষ্টির পানি। জয়রা, মানিকগঞ্জ, ৯ জুলাইটিলাগড়-কৃষি বিশ্ববিদ্যালয় সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ভাঙা স্থানে জমেছে বৃষ্টির পানি। ভোগান্তি নিয়ে চলাচল করছে যানবাহন ও লোকজন। টিলাগড়, সিলেট, ৯ জুলাইবৃষ্টি ও উজানের ঢলে নদী ও হাওরে পানি বাড়ছে। লঞ্চঘাট, সুনামগঞ্জ, ৯ জুলাইদুই দিনের বৃষ্টিতে খুলনার নিচু সড়কগুলোয় জমেছে পানি। যান চলাচলের ভোগান্তিতে চলাচলকারীরা। মুজগুন্নী, খুলনা, ৯ জুলাইসড়কের ওপর উঠেছে পানি। ভ্যানে করে জরুরি কাজে যাচ্ছেন স্থানীয় লোকজন। দীঘিনালা, কবাখালী, ৯ জুলাইবৃষ্টিভেজা সকালে জবাগাছে পোকামাকড় শিকারে গিরগিটি। শিবগঞ্জ, সিলেট, ৯ জুলাইসবজিবাগানের বাঁশের খুঁটিতে বসে আছে একটি ঝুঁটিশালিক পাখি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৯ জুলাইবিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে রংপুরে শোভাযাত্রা বের হয়। কাছারিবাজার, রংপুর, ৯ জুলাইটানা বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা এলাকায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। পূর্ব মেহেরনামা, পেকুয়া, কক্সবাজার, ৯ জুলাইবর্ষা মৌসুমের জনপ্রিয় ফল লটকন সাজিয়ে সড়কের পাশে রিকশাভ্যানে বিক্রি করছেন এক বিক্রেতা। সদর রোড, বরিশাল, ৯ জুলাই১৩ জুলাই বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে আগমনস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ত্রিশ গোডাউন, বরিশাল, ৯ জুলাইপদ্মা নদীতে পানি বাড়ায় মাছ ধরার তৎপরতা বেড়েছে। ফেরিঘাটের পন্টুনে মাছ ধরার প্রস্তুতির জন্য কারেন্ট জাল গুটিয়ে নিচ্ছেন দুই জেলে। দৌলতদিয়া, রাজবাড়ী, ৯ জুলাইরাজধানীর ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসে ক্লান্ত হয়ে বসে আছেন এক রোগী। ঢাকা, ৯ জুলাইদীর্ঘদিন ধরে সড়ক দখল করে গড়ে ওঠা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের কারণে প্রতিদিনই যানজটে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা। চেলোপাড়া, বগুড়া, ৯ জুলাইদিনাজপুরের বিরামপুর উপজেলার পারভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামানের বাড়ির আঙিনা থেকে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মূল্যবান বেলেপাথর সরকারি হেফাজতে নেওয়া হচ্ছে। বিরামপুর, দিনাজপুর, ৯ জুলাই।












What's Your Reaction?