৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে মেঘনা মোহনায় উল্টে গেছে কার্গো

চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুরান বাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Jul 8, 2026 - 17:58
 0  0
৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে মেঘনা মোহনায় উল্টে গেছে কার্গো

চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুরান বাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠেছেন, প্রাণহানির ঘটনা ঘটেনি।

কার্গোটির চালক এরশাদ মাঝি বলেন, গতকাল মঙ্গলবার পাবনা থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। আজ সকালে পুরান বাজার ঘাটের কাছে পৌঁছালে তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে এটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে কার্গোটি উল্টে যায়।

এরশাদ মাঝি আরও বলেন, দুর্ঘটনার সময় কার্গোতে থাকা পাঁচ শ্রমিক দ্রুত সাঁতরে তীরে ওঠেন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী বলেন, ডুবে যাওয়া ধান ও চাল পুরান বাজারের সাত ব্যবসায়ীর। প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, কার্গোডুবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য তাঁদের কাছে পৌঁছেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow