সোমবার বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে জোর প্রস্তুতি চলছে। জেলাজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নব খননকৃত সরিকল-বাটাজোড় খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ করবেন। সার্কিট হাউজে বিরতির পর বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সভায় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাওন খান/এসআর/জেআইএম

Jul 9, 2026 - 23:06
 0  0
সোমবার বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে জোর প্রস্তুতি চলছে। জেলাজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গৌরনদী ও বরিশাল সদরে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নব খননকৃত সরিকল-বাটাজোড় খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ করবেন। সার্কিট হাউজে বিরতির পর বিকেল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

সভায় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাওন খান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow