মোস্তাফা শোবেরের বাবাও ছিলেন মিসরের গোলরক্ষক, খেলেছেন বিশ্বকাপে

চলমান ফুটবল বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবের। বেলজিয়াম, অস্ট্রেলিয়ার পর আর্জেন্টিনার বিপক্ষেও তিনি যেন গোলপোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়েছেন লিওনেল মেসির পেনাল্টি শটও।মোস্তাফা শোবের মিসরের কিংবদন্তি গোলরক্ষক আহমেদ শোবেরের ছেলে। জাতীয় দলের পাশাপাশি বিশ্বকাপেও মিসরের হয়ে গোলপোস্ট সামলানোর বিরল কীর্তি গড়েছেন বাবা-ছেলে১৯৯০ সালের বিশ্বকাপে খেলেছিলেন আহমেদ শোবের। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ১–১ গোলে ড্র করা স্মরণীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কাকতালীয়ভাবে এবারের বিশ্বকাপে মোস্তাফা শোবেরের অভিষেক ম্যাচও শেষ হয় ১–১ গোলে। বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচেও দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনিআর্লিং হলান্ড বিয়ে করেছেন? জীবনসঙ্গী কে?২০০০ সালে জন্ম নেওয়া মোস্তাফা শোবের শৈশব থেকেই মিসরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির একাডেমিতে বেড়ে উঠেছেন। বর্তমানে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবল খেলছেন তিনি২০২৩–২৪ মৌসুমে সিএএফ চ্যাম্পিয়নস লিগে অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ এল শেনাওয়ি চোটে পড়লে সুযোগ পান মোস্তাফা। পুরো টুর্নামেন্টে টানা ৯ ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে আল আহলির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনিবিশ্বকাপের মাঠে শিশুদের কানে হেডফোন নাকি অন্য কিছু, কেন পরানো হয়?২০২০ সালে আল আহলির সিনিয়র দলে অভিষেকের পর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন মোস্তাফা। গত বছরের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেক হওয়ার পর মিসরের হয়ে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক ম্যাচএবারের বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) এখন পর্যন্ত দুটি পেনাল্টি সেভ করা একমাত্র গোলরক্ষক মোস্তাফা শোবের। এর মাধ্যমে তিনি পোলিশ গোলরক্ষক জান তোমাশেভস্কি (১৯৭৪) ও ভয়চেখ শেজনি (২০২২) এবং মার্কিন ব্র্যাড ফ্রিডেলের (২০০২) পাশে জায়গা করে নিয়েছেনমোস্তাফা শোবেরের শান্ত স্বভাব, দ্রুত রিফ্লেক্স এবং চাপের মুহূর্তে স্থির থাকার সক্ষমতার ওপর আস্থা রেখেই বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ দেন মিসরীয় কোচ হোসাম হাসানসূত্র: ফিফা ডটকম, উইকিপিডিয়া ও দ্য গার্ডিয়ান।একসময় খেতে পেতেন না, সেই লুইস দিয়াজই এখন কলম্বিয়ার সেরা খেলোয়াড়

Jul 8, 2026 - 17:58
 0  1
মোস্তাফা শোবেরের বাবাও ছিলেন মিসরের গোলরক্ষক, খেলেছেন বিশ্বকাপে

চলমান ফুটবল বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবের। বেলজিয়াম, অস্ট্রেলিয়ার পর আর্জেন্টিনার বিপক্ষেও তিনি যেন গোলপোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়েছেন লিওনেল মেসির পেনাল্টি শটও।

মোস্তাফা শোবের মিসরের কিংবদন্তি গোলরক্ষক আহমেদ শোবেরের ছেলে। জাতীয় দলের পাশাপাশি বিশ্বকাপেও মিসরের হয়ে গোলপোস্ট সামলানোর বিরল কীর্তি গড়েছেন বাবা-ছেলে
১৯৯০ সালের বিশ্বকাপে খেলেছিলেন আহমেদ শোবের। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ১–১ গোলে ড্র করা স্মরণীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কাকতালীয়ভাবে এবারের বিশ্বকাপে মোস্তাফা শোবেরের অভিষেক ম্যাচও শেষ হয় ১–১ গোলে। বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচেও দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি
২০০০ সালে জন্ম নেওয়া মোস্তাফা শোবের শৈশব থেকেই মিসরের ঐতিহ্যবাহী ক্লাব আল আহলির একাডেমিতে বেড়ে উঠেছেন। বর্তমানে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবল খেলছেন তিনি
২০২৩–২৪ মৌসুমে সিএএফ চ্যাম্পিয়নস লিগে অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ এল শেনাওয়ি চোটে পড়লে সুযোগ পান মোস্তাফা। পুরো টুর্নামেন্টে টানা ৯ ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে আল আহলির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি
২০২০ সালে আল আহলির সিনিয়র দলে অভিষেকের পর এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন মোস্তাফা। গত বছরের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেক হওয়ার পর মিসরের হয়ে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক ম্যাচ
এবারের বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) এখন পর্যন্ত দুটি পেনাল্টি সেভ করা একমাত্র গোলরক্ষক মোস্তাফা শোবের। এর মাধ্যমে তিনি পোলিশ গোলরক্ষক জান তোমাশেভস্কি (১৯৭৪) ও ভয়চেখ শেজনি (২০২২) এবং মার্কিন ব্র্যাড ফ্রিডেলের (২০০২) পাশে জায়গা করে নিয়েছেন
মোস্তাফা শোবেরের শান্ত স্বভাব, দ্রুত রিফ্লেক্স এবং চাপের মুহূর্তে স্থির থাকার সক্ষমতার ওপর আস্থা রেখেই বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ দেন মিসরীয় কোচ হোসাম হাসান

সূত্র: ফিফা ডটকম, উইকিপিডিয়া ও দ্য গার্ডিয়ান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow