একটু আস্তে কথা বলি: সংসদ সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার

অধিবেশন চলাকালে সংসদ কক্ষে সংসদ সদস্যদের নিজেদের মধ্যে আস্তে কথা বলার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনার সময় সংসদ সদস্যদের কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলছিলেন। তাঁদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘একটু আস্তে কথা বলি আমরা। দিস ইস পার্লামেন্ট।’আজ দিনের কার্যসূচি অনুযায়ী, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী তাঁর সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁর প্রস্তাবটি প্রত্যাহার করা হয়। এরপর কক্ষে কথাবার্তা বেড়ে গেলে ডেপুটি স্পিকার কায়সার কামালকে বলতে শোনা যায়, ‘একটু আস্তে কথা বলতে বলেন না।’এরপর চিফ হুইপের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় চিফ হুইপ, আপনি নিজেও চেষ্টা করছেন। একটু আস্তে কথা বলি আমরা। দিস ইস পার্লামেন্ট।’

Jul 9, 2026 - 23:06
 0  1
একটু আস্তে কথা বলি: সংসদ সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার

অধিবেশন চলাকালে সংসদ কক্ষে সংসদ সদস্যদের নিজেদের মধ্যে আস্তে কথা বলার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আজ বৃহস্পতিবার বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনার সময় সংসদ সদস্যদের কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলছিলেন। তাঁদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘একটু আস্তে কথা বলি আমরা। দিস ইস পার্লামেন্ট।’

আজ দিনের কার্যসূচি অনুযায়ী, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী তাঁর সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁর প্রস্তাবটি প্রত্যাহার করা হয়। এরপর কক্ষে কথাবার্তা বেড়ে গেলে ডেপুটি স্পিকার কায়সার কামালকে বলতে শোনা যায়, ‘একটু আস্তে কথা বলতে বলেন না।’

এরপর চিফ হুইপের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় চিফ হুইপ, আপনি নিজেও চেষ্টা করছেন। একটু আস্তে কথা বলি আমরা। দিস ইস পার্লামেন্ট।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow