আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিদের নিয়ে যা লিখলেন

আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত চিত্রনায়িকা পূর্ণিমা তাঁর প্রিয় দলের জয় এবং মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিজের আনন্দ-উচ্ছ্বাস শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে।

Jul 8, 2026 - 17:58
 0  0
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিদের নিয়ে যা লিখলেন

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্সে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দল। দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মাঠের সেই রোমাঞ্চ আর উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে থাকা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যেও।

আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখার সময় পূর্ণিমা

এই জয়ে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও। তাঁদেরই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত এ চিত্রনায়িকা প্রিয় দলের জয় এবং মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিজের আনন্দ-উচ্ছ্বাস শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে।

আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখার সময় পূর্ণিমা

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী অসাধারণ এক রাত!’

আর্জেন্টিনা ও অষ্ট্রিয়ার ম্যাচ দেখার সময় পূর্ণিমা

পূর্ণিমা তাঁর ফেসবুকে আরও লিখেছেন, ‘যখন পুরো বিশ্ব ভেবেছিল সব শেষ, তখনই মেসি ও তাঁর সহযোদ্ধারা দেখালেন, সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো হাল ছাড়ে না। সাহস, আবেগ আর বিশ্বাসে ভর করে তারা অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে এসে ইতিহাস গড়েছে।’

পূর্ণিমা

পূর্ণিমার এই আবেগঘন পোস্টে নানা রকম মন্তব্য করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরাও। অনেকেই আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন এবং মেসির নেতৃত্বের প্রশংসা করেছেন। প্রিয় দলের এমন নাটকীয় জয় যে পূর্ণিমাকে দারুণভাবে আলোড়িত করেছে, তাঁর সামাজিকমাধ্যম যেন তা–ই বলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow