অল ব্ল্যাক লুকে অন্যরকম আবেদন ছড়ালেন ঊষশী

বিভিন্ন ধরনের ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই নজড় কাড়েন টালিউড অভিনেত্রী ঊষশী রায় । তবে তাঁর সাম্প্রতিক অল ব্ল্যাক লুকটি ক্লাসিক এলিগ্যান্স আর আধুনিক গ্ল্যামারের নিখুঁত মিশেলে আলাদাভাবেই নজর কেড়েছে।

Jul 8, 2026 - 09:55
 0  0
অল ব্ল্যাক লুকে অন্যরকম আবেদন ছড়ালেন ঊষশী

বিভিন্ন ধরনের ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই নজড় কাড়েন টালিউড অভিনেত্রী ঊষশী রায় । তবে তাঁর সাম্প্রতিক অল ব্ল্যাক লুকটি ক্লাসিক এলিগ্যান্স আর আধুনিক গ্ল্যামারের নিখুঁত মিশেলে আলাদাভাবেই নজর কেড়েছে।

ওয়েব সিরিজ, টেলিভিশন ধারাবাহিক ও ওটিটি চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার অভিনেত্রী ঊষশী রায় এখন দর্শকদের কাছে পরিচিত এক মুখ। চিরচেনা বাঙালি মেয়ের মায়াবী মুখশ্রী, অপূর্ব শ্যামবর্ণ আর বৈচিত্র্যময় ফ্যাশন সেন্স- সব মিলিয়ে তিনি সহজেই নজর কাড়েন।

এথনিক থেকে ওয়েস্টার্ন আউটফিট—সব ধরনের পোশাকেই নিজেকে অনায়াসে মানিয়ে নিতে পারেন এই অভিনেত্রী।তবে এবার তাঁর অল ব্ল্যাক লুক যেন গ্ল্যামারের মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিল।

অল ব্ল্যাক ফ্যাশনের আবেদন কখনোই পুরোনো হয় না। সেই কালজয়ী ট্রেন্ডকেই আধুনিক ছোঁয়ায় নতুনভাবে উপস্থাপন করেছেন ঊষশী। গ্ল্যামার ও এলিগ্যান্সের নিখুঁত সমন্বয়ে তাঁর এই লুকটি সহজেই নজর কাড়ে।

অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের স্লিভলেস ড্রেপড ক্রপ টপ। পোশাকজুড়ে ক্রিস্টাল স্টাডের কাজ এনে দিয়েছে ঝলমলে আভা। টপটির কাউল নেকলাইন লুকে যোগ করেছে আবেদন।

এর সঙ্গে পরেছেন কালো রুচড স্কার্ট। কোমরের ড্রেপড ডিটেইল এবং সামনের লম্বা ফ্যাব্রিক প্যানেল পুরো স্টাইলিংয়ে এনেছে একটি ড্রামাটিক ফিনিশ।

স্টাইলিংয়ে অলংকার একেবারেই এড়িয়ে গেছেন ঊষশী। কোনো ধরনের জুয়েলারি ব্যবহার না করায় পোশাকই হয়ে উঠেছে পুরো লুকের মূল আকর্ষণ। বিউটি লুকও আকর্ষণ ছড়াচ্ছে।

সফট গ্লোয়িং বেস, গোলাপি ব্লাশ,হাইলাইটার, আইল্যাশ এবং ন্যুড-গ্লসি ঠোঁট তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। চুলে রাখা হয়েছে ভলিউমিনাস সফট কার্ল করে । সব মিলিয়ে, অল ব্ল্যাকের চিরকালীন আকর্ষণ, ঝলমলে ক্রিস্টাল ডিটেইল ও মিনিমাল স্টাইলিংয়ে ঊষশী রায়ের এই লুকটি হয়ে উঠেছে একই সঙ্গে গ্ল্যামারাস, আধুনিক ও ট্রেন্ডি।

ছবি: ইন্সটাগ্রাম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow