অপেক্ষা

আজও বিশ্বাস করি, কোনো এক শুভ প্রভাতে হয়তো আবার দেখা হবে দুজনার, মুছে যাবে সব অভিমান। সেদিন উত্তর হাওয়ার শীতল পরশ আর বেদনার বার্তা বয়ে আনবে না, বরং তোমার আগমনের সংবাদ হয়ে ছুঁয়ে যাবে আমার হৃদয়।

Jul 8, 2026 - 09:55
 0  1
অপেক্ষা

উত্তর হাওয়ার হিমেল ছোঁয়া
বারবার তোমার কথা মনে করায়।
মনে হয়, এই তো তুমি আসবে,
এই আশাতেই কেটে গেল চারটি বসন্ত।
তবু এলে না তুমি,
কবে আসবে?
আর কত দীর্ঘ হবে
এই তিক্ত প্রতীক্ষার প্রহর?
চোখের পাতা মুদলেই
ভেসে ওঠে একে একে
তোমার সাথে কাটানো
সেই দিনগুলোর স্মৃতি।
আমি আশাহীন নই,
আজও বিশ্বাস করি,
কোনো এক শুভ প্রভাতে
হয়তো আবার দেখা হবে দুজনার,
মুছে যাবে সব অভিমান।
সেদিন উত্তর হাওয়ার শীতল পরশ
আর বেদনার বার্তা বয়ে আনবে না,
বরং তোমার আগমনের সংবাদ হয়ে
ছুঁয়ে যাবে আমার হৃদয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow